× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় একটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি কর্মী নুরু মৃধা নামের একজন সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুলাদীর উত্তর কাজীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সূত্রে জানা গেছে, উত্তর কাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নুরু মৃধা ভোটারদের কাছে গিয়ে জোরপূর্বক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করছিলেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন।

অভিযোগ পাওয়ার পরপরই দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ৪১ বীর ইউনিটের টহল কমান্ডার কর্পোরাল আজগরের নেতৃত্বে সেনাসদস্যরা দ্রুত ব্যবস্থা নিতে অভিযুক্ত নুরু মৃধাকে ঘটনাস্থল থেকেই আটক করেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রের পরিবেশ দ্রুত স্বাভাবিক হয়ে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

মুলাদী আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. তৌফিকুল রহমান পিএসসি জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..