× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ধানমন্ডিতে ট্রাক চাপায় চালকের মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

রাজধানীর ধানমন্ডিতে ট্রাক চাপায় সরওয়ার শেখ (৩৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরওয়ার শেখের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তার বাবার নাম সামসুদ্দিন।

ট্রাকে থাকা হেলপার জালাল জানান, মুক্তাপুর থেকে সিমেন্টবোঝাই করে রাজবাড়ীর উদ্দেশে রওয়ানা হয়ে ধানমন্ডি এলাকায় ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়, সরওয়ার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক  ঘটনার বিষয়টি জানিয়েছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..