× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারীপুরের রাজৈর এ কৃষকের সোনালী ধান কেটে দিলেন ছাত্রলীগ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
ধান কেটে দিলেন ছাত্রলীগ

মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার: সারা বিশ্বব্যাপী মরনঘাতী করোনাভাইরাস সংক্রমনের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায়  মাদারীপুরের রাজৈর উপজেলায় হত দরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন উপজেলার মাননীয় প্রধান মন্ত্রীর  স্নেহের   ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছাত্রলীগের  সদস্যদের একটি দল কদমবাড়ি ইউনিয়নের  মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দপ্তর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারণ সম্পাদক বলাই গাইন প্রমুখ।

এদিকে এই মহামারীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় প্রচুর খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসি।

কৃষক মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজতেছিলাম এমতাবস্থায় রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..