× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঝিনাইদহ প্রতিনিধি

মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় শিক্ষক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
ধাক্কায় শিক্ষক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম উপজেলার উদেমপুর ইউনিয়নের গোবিন্দুপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে। সে হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সংবাদকর্মী স¤্রাট হোসেন জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলো। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বলেন, খাইরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..