× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।

আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা দুদেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে ধর্মীয় বিষয়ে সহযোগিতা জোরদার এবং বন্ধুত্বপূর্ণ দুটি দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাঁরা ধর্মীয় সেবার আধুনিকায়নপ্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক সহায়তা কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাতে উভয় দেশ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ারভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সম্প্রসারিত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..