× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ডেস্ক

ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্থাপন করা হয়েছে পবিত্র কালিমা “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” লেখা দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, পবিত্র কালিমার এই ক্যালিগ্রাফিটি সংসদের অধিবেশন কক্ষের একটি দৃশ্যমান স্থানে স্থাপন করা হয়েছে। এটি শুধু ধর্মীয় মূল্যবোধের প্রতীক নয়, বরং দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের বিশ্বাস ও চেতনার প্রতিফলন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ক্যালিগ্রাফিটি নান্দনিক নকশায় তৈরি করে সংসদ কক্ষে স্থাপন করা হয়। ইতোমধ্যে বিষয়টি সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে, পবিত্র কালিমার এই ক্যালিগ্রাফি স্থাপনকে অনেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে ইসলামের মূল বাণী তুলে ধরা দেশের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীকী পদক্ষেপ।

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন। তার ঠিক পঞ্চাশ বছর পর তারই ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতীয় প্রতীকের উপর কোরানের কালেমা ক্যারিওগ্রাফ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করে জেনারেল এরশাদ সংবিধানকে অসম্মান করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রতিষ্ঠার নামে হাজারো ঘটনা মাঝে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করেও অমুসলিম দেশে পালিয়ে যেতে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..