× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র দিয়েই বার্ষিক পরীক্ষা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্টিত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে নানা ধরণের শঙ্কা ও হতাশা দেখা দিয়েছে। তবে স্থানীয় শিক্ষা অফিস বলছে প্রশ্ন ঠিক আছে। শুধু দ্বিতীয় সাময়িকের জায়গায় বার্ষিক কথাটি হবে। এটা প্রশ্ন ছাপানোর সময় ভুলবসত হয়েছে।

জানাগেছে, সারা দেশে গত রবিবার ১১ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আর প্রথম দিনেই ছিল ইংরেজি পরীক্ষা। আর সেই ইংরেজী পরিক্ষার প্রশ্নপত্রে লেখা আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তা দিয়েই জেলার পাটগ্রাম উপজেলার সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্টিত হয়েছে। তবে প্রশ্নপত্র দেখে কিছু বুঝতে পারছিল না কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা। বিষয়টি পরীক্ষা গ্রহণে নিয়োজিত শিক্ষকদের জানানো হলে শিক্ষকরা শিক্ষার্থীদের বলেন, এই প্রশ্ন দিয়েই ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে। প্রশ্ন ছাপাতে একটু ভুল হয়েছে মাত্র।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রশ্ন ঠিক আছে। শুধু দ্বিতীয় সাময়িকের জায়গায় বার্ষিক কথাটি হবে। এটা প্রশ্ন ছাপানোর সময় ভুল বসত হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নূর কুতুবুল আলম জানান, বিষয়টি আমি জেনেই শিক্ষা কর্মকর্তাকে অবগত করছি। আগামীতে যেন এমন না হয় সেই দিকে খেয়াল দিতে।


এ ক্যটাগরির আরো খবর..