× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দোয়ারায় আগুনে পোড়া স্কুলছাত্রীর চিকিৎসার জন্য সাহায্য কামনা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
দোয়ারায় আগুনে পোড়া স্কুলছাত্রীর চিকিৎসার জন্য সাহায্য কামনা

ছাতক প্রতিনিধিঃ দোয়ারাবাজারে মজলুফা বেগম নীপা (১২) নামের এক স্কুল ছাত্রী আগুনে পুড়া শরির নিয়ে এক সপ্তাহ ধরে বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। দরিদ্র পরিবারটি টাকার অভাবে তাকে ভর্তি করাতে পারছেন না সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দিতে পারছেন না উন্নত চিকিৎসা। চোখের সামনে মেয়ের এমন যন্ত্রনা দেখতে হচ্ছে দরিদ্র পরিবারটি। তাই মেয়ের চিকিৎসার জন্য সমাজের সকল শ্রেনী পেশার মানুষের কাছে সাহায্য চেয়েছেন নীপার পরিবার।

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর-আফছরনগর গ্রামের কৃষক ইউসুফ আলীর কন্যা মজলুফা বেগম নীপা। সে স্থানীয় শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। জানুয়ারীতে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়ে লেখা-পড়া করার আগ্রহ ছিল তার। কিন্তু গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পরিবারের রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুন তার পড়নের ওড়নায় লেগে যায়।

এক পর্যায়ে জামা-কাপড়ে আগুন লেগে তার শরিরের পিঠের অংশ দগ্ধ হয়ে গেছে। পরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষনিক স্থানীয় বাজিতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার এসএম শফিকুল ইসলামের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। এ প্রাথমিক চিকিৎসা এখনও চলছে। ওই চিকিৎসক বলছেন তার চিকিৎসায় মেয়েটি ভাল হয়ে উঠবে। চিকিৎসকের এমন আশ্বাসে দরিদ্র পরিবারটি এক সপ্তাহ ধরে তার মাধ্যমেই নীপার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার এসএম শফিকুল ইসলাম বলেন, মেয়েটিকে তিনি প্রথম থেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ চিকিৎসায় সে এখন উন্নতির পথে। তবে কিছু টাকা পয়সা খরচ করতে সক্ষম হলে উন্নত চিকিৎসায় মেয়েটি দ্রুত সুস্থ্য হয়ে উঠতে পারত। নীপার মা নাজমা বেগম জানান, চিকিৎসায় মেয়েটির কিছুটা উন্নতি হয়েছে। তবে অর্থের অভাবে তাকে উন্নত চিকিৎসা সেবা দিতে পারছে না।

মেয়ের চিকিৎসায় এগিয়ে আসতে তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষের কাছে সাহায্য কামনা করছেন। নীপাকে সাহায্য পাঠাতে ০১৭১৪-৭৫৫৯০৫ মোবাইল নাম্বারে (পার্সোনাল) বিকাশ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..