× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

দীপংকর দীপক

দৈনিক ইত্তেফাকে যোগদান করলেন দীপংকর দীপক

Kishori
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
ইত্তেফাকে যোগদান করলেন দীপংকর

দীর্ঘ ১৬ বছরের সাংবাদিক জীবনের পঞ্চম কর্মস্থল হিসেবে ঐতিহ্যবাহী পত্রিকা ইত্তেফাকে যোগদান করলেন সাংবাদিক-সাহিত্যিক ও গবেষক দীপংকর দীপক।
পহেলা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। ইত্তেফাকের অনলাইন ভার্সনের নিউজ বিভাগে কাজ করবেন সিনিয়র এ সাংবাদিক।
দৈনিক সমকালে শিক্ষানবিশকাল পার করে দৈনিক যায়যায়দিনে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন দীপংকর দীপক। পরে সেখানে দীর্ঘদিন বিনোদন সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র সহ-সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের (ইটিভি) নিউজ বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে কাজ করেছেন।
দীপংকর দীপকের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—‘নিষিদ্ধ যৌবন’ (দুই খণ্ড), ‘বুনো কন্যা’ (২০১৩), ‘নাস্তিকের অপমৃত্যু’ (২০১৪), ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ (২০১৫), ‘প্রহেলিকা’ (২০১৭), ‘কালচক্র’ (২০১৭), ‘হে বঙ্গ’ (২০১৯), ‘রক্তফুল’ (২০২১) প্রভৃতি।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন দীপংকর দীপক। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাব্যসাহিত্য নিয়ে গবেষণারত। মাঝে মধ্যে গান লেখার পাশাপাশি টিভি টকশোতেও অংশ নিচ্ছেন তিনি।
সাংবাদিকতা ও লেখালেখির সুবাদে দীপংকর দীপক ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। এগুলোর মধ্যে অন্যতম—বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা (২০১৮), বিশ্বভরা প্রাণ স্মারক সম্মাননা (২০১৯), কান্দি ইউনিয়ন যুবসংঘ সম্মাননা (২০২০), ডিএসইসি লেখক সম্মাননা (২০২২) প্রভৃতি।


এ ক্যটাগরির আরো খবর..