× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

দেশের ৯ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ দেশের নয়টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

যেসব পৌরসভায় ভোট গ্রহণ চলছে সেগুলো হলো—নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা।

এসব পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী কাজে মাঠে রয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে। আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।  একই সঙ্গে গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত এলাকায় সব ধরনের মোটর ও নৌযান চলাচল বন্ধ থাকবে।

নয়টি পৌরসভার মধ্যে নরসিংদীর রায়পুরার ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর এবং ঘোড়াশালের ১, ২, ৩, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সব মিলিয়ে নয় পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ছয়জন এবং কাউন্সিলর পদে ৩১৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..