× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গত এক সপ্তাহেই ১০ হাজার ছাড়িয়ে দেশের ২০ শতাংশই করোনা আক্রান্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
করোনা আক্রান্ত দেশ

এক সপ্তাহেই ১০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই মুহূর্তে দেশে করোনা শনাক্তের হার প্রায় বিশ শতাংশ। আবার জীবন-জীবিকার তাগিদে লকডাউন শিথিল করার ঘোষণায় চরম উৎকণ্ঠায় বিশেষজ্ঞরা।

এমনকি রোগীকে ছাড়পত্র দেয়ার ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদফতরের।

কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে হু হু করে। ৮ মার্চ প্রথম শনাক্তের সংক্রমিতের সংখ্যা ১০ হাজার পৌঁছাতে সময় লেগেছে ২৮ দিন। দ্বিতীয় দশ হাজার হয়েছে ১১ দিনে আর তৃতীয় দশ হাজার রোগী মিলেছে সাত দিনেই। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়ে আসা ইঙ্গিত দিচ্ছে রোগীর চাপ আরো বাড়ার।

এই অবস্থায় হাসপাতাল ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শয্যা। প্রতিটি হাসপাতালেই থাকতে হবে কোভিড চিকিৎসা সক্ষমতা। আর নিশ্চিত করতে হবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ।

ডা. মোহাম্মদ জাকের উল্লাহ বলেন, প্রধানত নিয়ন্ত্রণ থাকতে হবে এবং সবাই মনে করবে এটা আমাদের দায়িত্ব। যেভাবে রোগী বাড়ছে দেখা যাবে ২০ থেকে ৫০ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হবে। সেভাবে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে।

শঙ্কা রয়েছে শক্ত হাতে হাল না ধরলে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পরিস্থিতি। হাসপাতাল থেকে রোগী ছেড়ে দেয়ার প্রক্রিয়াও নজরদারির আওতায় আনা জরুরি বলে মনে করেন তারা।

ডা. রাইয়িক রিদওয়ান বলেন, আমার মতে, একটা প্রটোকল তৈরি করা দরকার ছেড়ে দেয়ার সময় ২৪ ঘণ্টায় দুটো গ্যাপে নেগেটিভ আসলে ছাড়ছে। এতে রোগী আরো ৩-৪ দিন হাসপাতালে থাকছে। উপসর্গ ঠিক হলেই ছেড়ে দিতে হবে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী পরিকল্পনা সাজানোর দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, জেলা স্বাস্থ্যতেও ব্যবস্থা করা হবে। এভাবে অনেক হাসপাতালে করোনা রোগীদের জন্য ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..