× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছে: প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশের জন্য এটি বড় অর্জন যে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছে। আমরা সব সময় বলি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা সবাই এক সাথে উৎসবগুলো পালন করি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এটি বড় অর্জন যে আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- ধর্ম নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে এবং রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি বলেন, আমরা সব সময় চাই যে সব ধর্মের মানুষ এ স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং আমরা তেমন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা অন্তত বলতে পারি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এমন সুন্দর পরিবেশ তৈরি হয়। গত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন।

শেখ হাসিনা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালন করে এবং সরকার পহেলা বৈশাখের ভাতাও দেয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধি দমন করতে চায়। যাতে এগুলো পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করতে না পারে।


এ ক্যটাগরির আরো খবর..