শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় সরকার আন্তরিক -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’- প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯’ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আজ এক বর্ণাঢ্য শিশু শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমি  প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। জাতির পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের জন্য সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, গর্ভাবস্থা থেকে  প্রথম ১০০০ দিন শিশুর জন্য  গুরুত্বপূর্ণ। এ সময় মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য সরকার দেশব্যাপী মা ও শিশুর কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা’র নের্তৃত্বে শোভাযাত্রায় সচিব কামরুন নাহার, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী এনাম, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।