× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে আজই পালিত হচ্ছে ঈদ

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

বরিশাল ও চট্টগ্রাম প্রতিনিধিঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, পটুয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে শনিবার (২ সেপ্টেম্বর) ঈদুল আজহা উদযাপন করা হলেও এসব এলাকার বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে আজ পালন করছেন এই উৎসব। আজকেই তারা পড়বেন ঈদের নামাজ, আদায় করবেন কুরবানি। এসব গ্রামের সহস্রাধিক পরিবার এরই মধ্যে ঈদের সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করেছেন।
চট্টগ্রামের চন্দনাইশ শাহ-সুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ এবং আহমাদিয়া জামাত (কাদেরিয়া ও জাহাঙ্গারিয়া তরিকার) অনুসারীরদের প্রায় ৫০ গ্রাম আজ শুক্রবার সকাল ৯টায় ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন।
দরবার শরীফের মুরিদ ও বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুস সবুর খান বলেন বলেন, ‘সৌদি আরব কিংবা পৃথিবীর যেকোনও দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সেদিন থেকেই আমরা জিলহজ মাস গণনা শুরু করি। সে হিসাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই আজ (শুক্রবার) আমরা ঈদুল আজহা উদযাপন করব।’
বরিশাল শহরের ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে হরিণাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক শাহ সুফি মমতাজিয়া মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
একইভাবে বরিশাল সিটি করপোরেশনের তিনটি, বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে দুইটি, বাবুগঞ্জ উপজেলায় চারটি, হিজলায় দুইটি, মেহেন্দিগঞ্জে দুইটি, বাকেরগঞ্জে একটি, পটুয়াখালির বাউফলে ১০টি, গলাচিপায় একটি, রাঙ্গাবালীতে নয়টি, কলাপাড়ায় ১১টি, ঝালকাঠিতে একটি ও বরগুনায় একটি জামাতের আয়োজন করা হয়েছে।
এদিকে, চাঁদপুরের ৪০টি গ্রামে আজ (শুক্রবার) পালন করা হচ্ছে ঈদুল আজহা। জেলার হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নূরপুর, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, উভারামপুর, সাচনমেঘ, মতলবের পাঁচানি, সাড়ে পাঁচানি ও এখলাসপুর এবং কচুয়া ও শাহরাস্তির কয়েকটি গ্রামের মুসলমানরা গত ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর বলেন, ‘এই মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজী ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ছেলেরা এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।’


এ ক্যটাগরির আরো খবর..