× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতর শনিবার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

এদিকে আগামীকাল জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

জাতীয় ঈদগাহের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়তে যাবেন, তাদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না নিতে অনুরোধ করেছেন।

আবহাওয়া বিরূপ থাকলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..