× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক

কোন দেশে রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না

কোন দেশে রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের আয়োজনে সার্বভৌম ভক্ত সম্মিলনী ও ৬৩তম বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন,  প্রতিটি ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই- সেটি হলো মানবকল্যাণ। প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। জিয়া, এরশাদ, খালেদার সরকার ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু কোন ধর্মীয় কাজ করে নাই। তাই তখন দেশের মানুষের ও ধর্মের কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল যারা ক্ষমতা দখল করেছিল তাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের পরিচালক নন্দদুলাল চক্রবর্তী।


এ ক্যটাগরির আরো খবর..