দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা চৌধুরী

দেশে পা রেখেই সমর্থকদের বার্তা দিলেন হামজা চৌধুরী

এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর নেপাল ‍ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

আজ রোববার, ০৯ নভেম্বর ২০২৫জামালরা অনুশীলন শুরু করলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা হামজা চৌধুরী ও শমিত সোম। তবে আগামীকাল দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে হামজার।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা। আর পরের দিন রাত ১২ টায় ঢাকায় পৌছানোর কথা কানাডা প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির ফুটবলার শমিতের।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করে বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মাঠের প্রস্তুতি শুরুর আগে মিডিয়া সেশনে সাংবাদিকদের সামনে আসেন দলের ম্যানেজার আমের খান। তিনিই হামজা-শমিতের দেশে আসার দিনক্ষণ নিশ্চিত করেছেন।

এদিকে দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিউবা মিচেল। কিউবার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে উঠবেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলীও।

নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।