× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩৮৫ ও মৃত্যু ৩

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
ফেরা বাংলাদেশি

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮৫ জন।  এ পর্যন্ত মোট ২৮ হাজার ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩৮৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৭৮ জনের।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ৩২৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছর ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..