× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের অর্ধেকেরও বেশি ঢাকা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ রোগে ২২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় ক্ষেত্রেই ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ২ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৬২৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। অন্যদিকে, মৃত্যুর সংখ্যার হিসাবে ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

এ বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। অপরদিকে, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা সমান, অর্থাৎ ৫০ শতাংশ করে।


এ ক্যটাগরির আরো খবর..