× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

দেশীয় সব জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

বাংলাদেশে দেশীয় জঙ্গি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তা বাহীনির তৎপরতায় সব জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশে দেশীয় জঙ্গি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তা বাহীনির তৎপরতায় সব জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো জঙ্গিকে মাথাচারা দিয়ে উঠতে দেইনি, আর কোনদিন দিব না।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইলের নাগরপুরে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সজিব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হওয়া শফিক রেহমান স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছেন। সেইসঙ্গে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটিরও তদন্ত চলছে।

তিনি বলেন, শফিক রেহমানের বিষয় নিয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এসয় উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল বাতেন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীরসহ জেলা-উপজেলার নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..