× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

ধামইরহাটে ১০ টি জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
দেশীয় মাছের পোনা অবমুক্ত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০টি জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় বেলঘরিয়া দাখিল মাদরাসা পুকুর ও বেলঘরিয়া মসজিদ, বৈদ্যবাটি ও মানপুর আবাসন কেন্দ্র, শ্যামপুর মসজিদ ও ধাপের পুকুর, শিমুলতলী ও তালান্দার সীমান্ত ফাড়ি ও ঘুকসি বিলসহ ১০ টি জলাশয়ে ৩ শত ৪৫ কেজি রুই-কাজলা জাতের দেশীয় মাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্ত কালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, সমাজসেবা কর্মকর্তা, সোহেল রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..