× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স

সামাজিক গণমাধ্যমে চালানো দেশবিরোধী একটি মিথ্যা অপপ্রচার ধরা পড়েছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেক বা সত্যতা নিরূপণ প্রক্রিয়ায়। 
 
রয়টার্স প্রতিবেদনে বলা হয়, গত ৭ আগস্ট ‘ওয়াল স্ট্রিট সিলভার’ নামের টুইটার একাউন্ট থেকে পোস্ট দেয়া হয় যে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শহরে তীব্র গোলযোগ হচ্ছে। এর সাথে আপলোড করা হয় রাস্তায় টায়ার পোড়ানো ও মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দের একটি অডিও-ভিডিও ক্লিপ। হাজার ছাড়িয়ে যাওয়া ভিউয়ের পোস্টটির সত্যতা যাচাই করতে গিয়ে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স দেখে ভিডিও ক্লিপটি ৯ বছর আগের ২০১৩ সালের ৬ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময়ের। 
 
বৃহস্পতিবার ১১ আগস্ট রয়টার্স প্রকাশিত ‘ফ্যাক্ট চেক : বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ভিডিওটি আসলে ২০২২ সালের নয়, ২০১৩ সালের’ (Fact Check-Video does not show 2022 fuel protests in Bangladesh, it dates to 2013) শিরোনামের সংবাদে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতির দেশ বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেল লিটারপ্রতি পেট্রোলের দাম ৫১.২% বাড়িয়ে ১৩০ টাকা, ৯৫-অকটেনের দাম ৫১.৭% বাড়িয়ে ১৩৫ টাকা, ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। 
 
রয়টার্স-থম্পসনের এই প্রতিবেদনে আরো বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশে যে প্রতিবাদ হয়েছে, তা স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে। কিন্তু বর্ণিত টুইটার ও চিহ্নিত আরেকটি ফেসবুক একাউন্টে যে ভিডিও সংযোজন করা হয়েছে তা এ বিষয়ে তো নয়ই, এ বছরেরও নয়, ২০১৩ সালের। 


এ ক্যটাগরির আরো খবর..