× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরসহ বাহিনীর সব জোন, স্টেশন ও আউটপোস্টে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে সরকার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।

সরকারের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ডও সক্রিয়ভাবে জাতীয় বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১টায় কোস্ট গার্ড সদর দপ্তরে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে বাহিনীর আওতাধীন সব জোন, স্টেশন ও আউটপোস্টে সমন্বিতভাবে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণও বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।


এ ক্যটাগরির আরো খবর..