দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে -প্রধান বিচারপতি

দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে -প্রধান বিচারপতি

দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাই গতিশীল রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দায়িত্ব হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। রাষ্ট্রের যে তিনটি অঙ্গের একটি হলো বিচার বিভাগ। বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রকে কখনোই শক্তিশালী বলা যাবে না। বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ শনিবার (৮ জুলাই) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে।

এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদসহ বিচারক ও আইনজীবী সমিতির সভাপতি আখতারুজ্জামান মুক্তা, সাধারণ  সম্পাদক আব্দুল আহাদ বাবু উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।