যারাই মাদক কারবারি হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

যারাই মাদক কারবারি হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতে বলেছেন। আমরা সেই জায়গায় থাকতে চাই। এজন্য যারাই মাদকের সঙ্গে জড়িত হোক, যারাই মাদক কারবারি হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার (৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে আহছানিয়া মিশনের একটি বিশেষায়িত মাদকাসক্তি ও মানসিক হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, হেরোইনের পর দেশে এসেছে ইয়াবা। এরপরে এসেছে এলএসডি ও আইস। এই সমস্ত ভয়ংকর মাদক আমাদের দেশে তৈরি হয়নি। এসব মাদক পাশের দেশ থেকে এসেছে। আমাদের সম্ভাবনাময় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এগুলো প্রবেশ করিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, দাদার আমল থেকেই দেশে মাদক ছিল। সে সময় গাঁজা ও আফিম খেয়ে মাদকসেবীরা চোখ লাল করে বসে থাকতো। এরপরে দেশে আসে হেরোইন। বর্ডারে আমাদের বিজিবি রয়েছে। পুলিশ, আনসার, র‌্যাব সবাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ সময় আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বিশেষ অতিথি ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।