× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

দেবীগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড় দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ভিডিও প্রদর্শণী, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শণী, বিষয় ভিত্তিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার আলমগীর কবির এর নেতৃত্বে উন্নয়ন মেলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী শামীম আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর আংশ নেয়।

উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের অর্ধ-শতাধিক স্টলে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের ভিডিও ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..