× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে অবলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ী, বালাপাড়া, কোটভাজনী ছিটমহলের ২২৬ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে দহলা খাগড়াবাড়ী এন.বি.এল হাজী লূৎফর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এড. নুরল ইসলাম সুজন সুইজ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার সাবেক ছিটমহলগুলোতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সরকার জেলার মোট ৩৬টি বিলুপ্ত ছিটমহলে ২৭ কোটি ১২ লক্ষ টাকা বিদ্যুতের জন্য বরাদ্দ দিয়েছে। এই টাকা ব্যয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ বিলুপ্ত ছিটমহলের ৯ হাজার গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বিদ্যুৎ সংযোগের ফলে এ অঞ্চলের ছাত্র- ছাত্রীরা স্বাস্থ্যসেবা, কৃষি বিষয়ক বিভিন্ন ধারণা, চাকুরীর আবেদন ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ, ঠাকুরগাওঁ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মো. খালেকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..