× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবীগঞ্জে অগ্নিকান্ডে ৮০টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটনঃ   পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে ভয়াভয় এক অগ্নিকান্ডে ২৭টি পরিবারের ৮০ ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার গভির রাতে ওই গ্রামের নূর হোসেনের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানায়। প্রাথমিক প্রর্যায়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকরে। তাতক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় কিন্তু প্রধান পাড়া গ্রামে রাস্তাটি বন্যায় ভেঙ্গে যাওয়ায় ডোমার থেকে আসা ফায়ার সার্ভিসের ইউনিটটি পৌছতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে পুরো গ্রাম পুড়ে শেষ হয়ে যায়।
সোনাহার ইউপি চেয়ারম্যান রহিমুল ইসলাম যানায়, বাড়িতে রক্ষিত ধান, পাট, চাল, আসবাবপত্র, হাস, মুরগী ৪টি গরু সবই অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ১০ কেজি করে ত্রান সামগ্রী ও প্রতি পরিবারের মাঝে ২টি করে কম্বল বিতরন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ, ইউএনও ফিরুজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..