× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

পিআইডি

দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
মোবাইল কোর্ট অভিযান

কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন এবং টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ু দূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট তিনটি ভিন্ন দূষণের ঘটনায় অভিযান পরিচালনা করে।

বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ৩টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে নওগাঁ ও খিলগাঁও এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৫টি যানবাহনের বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১০ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..