× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

পিআইডি

দূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
দূষণের বিরুদ্ধে অভিযান
নির্মাণ কার্যক্রমে সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার

নির্মাণ কার্যক্রমে সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২’ অনুসারে গঠিত বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্মাণ কার্যক্রমে সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

রাস্তায় পানি ছিটানোসহ রাস্তার ধুলাবালি পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি কর্পোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালি, ময়লা পরিবহণ করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় বায়ুদূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করার জন্য করণীয় নির্ধারণ বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে হবে।

সভায় সকল মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সকল সচিবকে কার্যকর ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..