× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পিআইডি

উচ্চগতির ইন্টারনেট সংযোগে গৃহীত উদ্যোগের প্রশংসা বিশ্ব ব্যাংকের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Mustafa-Jabbar.jpg

তৃণমূল পর্যায়ে বিশেষ করে দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন বিশ্বব্যাংক প্রতিনিধিদল।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ কালে এসব কথা বলেন।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিজিটাল ডেভেলপমেন্ট বিষয়ক প্রাকটিস ম্যানেজার বৈজয়ন্তী টি দেশাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতের ডিজিটাল সংযুক্তিসহ অবকাঠামো সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটসহ ডিজিটাল সংযুক্তির বিদ্যমান অগ্রগতি তুলে ধরেন।

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন বিশ্বব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জেরমি বেজনা এবং সুপর্ণা রায়।


এ ক্যটাগরির আরো খবর..