× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারক লিপি

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীয় দলীয় নেত্রী বরাবর এক স্মারক লিপি প্রদান করবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধীয় দলীয় নেতৃ বরাবর এক স্মারক লিপি প্রদান করবেন।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দিনবন্ধু রায়ের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী রানী দাস, মানিক চন্দ্র সরকার, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠণিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, প্রমূখ।

স্মারক লিপিতে তারা বলেন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে মিলিত ভাবে ধর্মীয় আচার পালন করবার স্বপ্ন দেখে। কিন্তু দূর্গা পূজায় মাত্র একদিনের ছুটি থাকায় ধর্মীয় দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হয়ে হিন্দু সম্প্রদায়ের এই দিনগুলি নিরাশা, হতাশা ও বেদনার ভিতর দিয়ে অতিবাহিত হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সকল সম্প্রদায়ের সমান সুযোগ ও ধর্মনিরপেক্ষ নীতি সংযুক্ত করেছে। কিন্তু উক্ত ধর্মনিরপেক্ষ নীতি ও সমান সুযোগ লাভের বিষয়টি সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ রয়েছে; বাস্তবে এর কোন কার্যকারীতা নেই, হিন্দু সম্প্রদায় তা বাস্তবে দেখতে চায়। হিন্দু সম্প্রদায় আশা করে আসন্ন দূর্গাপুজার আগেই হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের দাবীটি সরকার পূরণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..