× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

দুর্বল হচ্ছে আইএস: ওবামা

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দুর্বল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হামলায়। তবে এই গোষ্ঠীটি এখনো বিশ্বের জন্য হুমকি বহন করছে।

বৃহস্পতিবার পেন্টাগনে সাংবাদিকদের এ তথ্য জানান ওবামা।

গত বছর থেকে সিরিয়া ও ইরাকে আইএসের অবস্থানের ওপর বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মার্কিন জোট। সম্প্রতি বেশ কয়েকটি এলাকাকে আইএসের দখলমুক্ত করতে সক্ষম হয়েছে জোট। তবে এখনো ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরটি জঙ্গিগোষ্ঠীটির দখলে রয়েছে।

ওবামা বলেন, গত দুই বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান ও স্থল হামলা প্রমান করেছে, চরমপন্থীগোষ্ঠীটিকে প্রচলিত সামরিক পদ্ধতিতে পরাজিত করা সম্ভব।তবে ক্ষুদ্র ক্ষুদ্র এসব হামলায় ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে।

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় স্থলে আমরা যে সফলতা অর্জন করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমরা মসুল ও রাকাকে মুক্ত করা থেকে এখনো অনেক দূরে রয়েছি। যখন আমরা ইরাক, সিরিয়া ও বর্তমানে লিবিয়ায় আমরা বেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি, তখনই গোষ্ঠীটি পাল্টা কয়েকটি বড় বড় হামলা চালিয়েছে। তারা সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণের জন্য ইন্টারনেট ব্যবহার করছে এবং একা হামলা চালানোর জন্য উৎসাহিত করছে।’


এ ক্যটাগরির আরো খবর..