× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দুর্নীতির তিন মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ দুর্নীতির পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো: কামরুল হোসেন মোল্লা কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের ওই টাকা আত্মসাতের ওই মামলা সমূহে তিনি ওই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থণা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর তেজগাঁও থানায় গত ৩ ও ২৯ আগস্ট মামলাটি ৩টি দায়ের করে দুদক। গত ৩ আগস্ট দায়ের করা মামলায় মালামাল বিদেশে রফতানি না করে ভুয়া বিল অব লিডিং তৈরি করে বাংলাদেশ কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে ১০ কোটি ৮১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। ওই মামলায় জোবায়ের মঞ্জুরসহ ছয়জনকে আসামী করা হয়। দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় অপর ৫ আসামী মেসার্স আরএন সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান হোসনে আরা জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশিদুন্নবী চৌধুরী, কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ, সাবেক এজিএম মো: সারোয়ার হোসেন ও এবিএম আতাউর রহমান।

অপর দুই মামলার মধ্যে একই শাখা থেকে একটি মামলায় ঋণ নিয়ে ফান্ডেট ও নন ফান্ডেট ৫৯ কোটি টাকার বেশি এবং আরেকটি মামলায় ২৬০ কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ করা হয়। দুদকের উপপরিচালক সামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই দুই মামলার অপর আসামীরা হলেন, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ, রোজবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: হযরত আলী কৃষি ব্যাংক কাওয়ান বাজার শাখার সাবেক এসপিও মো: আবুল হোসেন, গোলাম রসুল, সাবেক এজিএম (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) মো: সারোয়ার হোসেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের পরিচালক ও এমডির স্ত্রী মিসেস ইয়াসমিন আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..