× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

দুর্নীতি প্রতিরোধে অনুসন্ধানী প্রতিবেদন বড় ভূমিকা রাখতে পারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা-খুলনা :আমাদের দেশে বর্তমানে দুর্নীতি একটি ভয়াভহ সমস্যা। দুর্নীতি একটি পরিচিত শব্দ,এ সম্পর্কে আমরা কমবেশী জানি। নিতীভর্হিভুত কোন কাজই হচ্ছে দুর্নীতি। যা গ্রাম থেকে শুরু করে শহর পর্যায় বিদ্ধমান।

আর এ দুর্নীতিরোধ করতে প্রয়োজন জনসচেতনা। আমাদের দেশে সমস্ত বড় বড় অফিস থেকে শুরু করে সর্ব পর্যায় চলে এ দুর্নীতি যা আমরা, জেনে ও চুপ করে থাকি। আর এ দুর্নীতি রোধ করতে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারে।

তাহাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রত্রিকার মাধ্যমে তুলে ধরলে দুর্নীতি কম হবে। আর এর জন্য সাংবাদিকদের হতে হবে সৎ, নিষ্টাবান ও সাহসীকতা, যা গভীর থেকে গভীর পর্যন্ত পৌছাতে সক্ষম হবে আমাদের দেশে উপজেলা পর্য্যায় সাংবাদিকদের পিছু প্রতিবন্ধগতা রয়েছে।

যার মধ্যে রাজনৈতিক, সামাজিক প্রভাব দক্ষতার অভাব যেমন রয়েছে তেমনি রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের অভাব। এই সমস্যার জন্য উপজেলা পর্য্যায়ের সব সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে পারে না।

দুর্নীতি প্রতিবেদনের জন্য উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া জরুরী যাহাতে তারা সঠিক ভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করিতে পারে। আর এ অনুসন্ধানী

প্রতিবেদনগুলো ধারাবাহিক ভাবে প্রত্রিকার মাধ্যমে তুলে ধরা গেলে দুর্নীতি রোধ করা অনেকটা সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোদে অনুসন্ধানী প্রতিবেদনে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারে।

এই জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিকদের দুর্নীতি প্রতিরোধ দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন যাহাতে তারা নিরোপক্ষ ভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে পারে।

আমাদের দেশে দুর্নীতির কারণ হল জাতীয় প্রতিষ্ঠানে অকার্য্যকারিতা, সচ্ছতা ও জবাবদিহিতার অভাব, ক্ষমতার অপব্যবহার ও অন্যতম কারণ। নিজের স্বার্থের জন্য আমরা অন্যের হক ভুলে যায়, এটা জন সচেতনতার অভাব।

আমরা দেশের জনগনই পারি দুর্নীতি রোধ করতে, অন্যাকে প্রশয় দেবনা, ঘুষ বা বকশিষ দেবনা নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকাবো না তবে দুর্নীতিরোধ করা সম্ভব হবে।

আর এর জন্য প্রত্যেক উপজেলা পর্যায় দুর্নীতি প্রতিরোধে বিশেষ টিম গঠন করা যেতে পারে, যাহা প্রতিনিয়ত মনিটরিং করতে পারে।
তবে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে ধারনা করেন দেশের সুশিল সমাজ

 

 


এ ক্যটাগরির আরো খবর..