দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

দুর্নীতি দমন কমিশনের লিগ্যাল অনুবিভাগের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মফিজুর রহমান ভূঞা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, মোঃ মফিজুর রহমান ভূঞার মৃত্যুতে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ একজন অকৃত্রিম স্বজন হারিয়েছে। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, মেধা ও মননশীলতার অনুপম দৃষ্টান্ত। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকালে তাঁর কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও সততা প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ বিচারককে হারালো।

দুদক চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।