× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

দুর্গাপূজা সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে -খাদ্য ও ভূমি  উপদেষ্টা 

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
আলি ইমাম

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং সবার মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধিসহ মানবিক মূল্যবোধের বার্তা বহন করে।

উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মচারীদের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, দুর্গাপূজা মানুষের সম্পর্ক, মানবিক ভালোবাসা, মানুষের দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং ঐক্যকে শক্তিশালী করে। শুধু ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

উপদেষ্টা আরো বলেন, এ দেশ আমাদের সবার, এখানে বিভাজনের কোনো স্থান নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..