× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

দুরন্ত’র উদ্যোগে ‘মাদক বিরোধী সাইকেল র‌্যালী ও বার্ষিক বনভোজন-২০১৭’ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

 

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ এপ্রিল’২০১৭
“আমরা দুরন্ত যুব সমাজ, মাদক মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দুরন্ত’ সংগঠনের উদ্যোগে ২১ এপ্রিল দুরন্ত’র যুব সদস্যদের নিয়ে মাদক বিরোধী বাইসাকেল র‌্যালী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকবিরোধী সাইকেল র‌্যালীটির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাসেল আলী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী সাইকেল র‌্যালীটি শিশু একাডেমী কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে শহরের পায়রা চত্বর, প্রেরণা একাত্তর, শহীদ মিনার, হামদহ মনুমেন্ট সহ শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে দুরন্ত কার্যালয় সেবা ভবনে এসে শেষ হয়। বার্ষিক বনভোজন উপলক্ষে দুপুরের খাবার পরিবেশন সহ মজার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি ফৌজিয়া হক জুঁই ও নির্বাহী পরিচালক মিরাজ জামান রাজ। পুরস্কার বিতরণীর পর সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপণী ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..