× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

ডেস্ক

এসিসি সভাপতি নাকভির স্পষ্ট নির্দেশ রয়েছে যে অনুমোদন ছাড়া যেন ট্রফিটি সরানো না হয়

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
দুবাইয়ে আজ বসেছে আইসিসির ত্রৈমাসিক সভা

এশিয়া কাপের ফাইনাল শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পরও চ্যাম্পিয়ন ভারতীয় দল ট্রফি হাতে পায়নি। ফাইনাল শেষে পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারতীয়দের অস্বীকৃতি জানানোয় যে নাটকীয়তার শুরু হয়েছিল, তা এবার আইসিসির সভায় স্থান পেল। বিষয়টি নিয়ে তাদের মাঝেও বিভ্রান্তি ছিল।

শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫ দুবাইয়ে আইসিসির সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় বিসিসিআই দ্রুততম সময়ের মধ্যে ট্রফিটি তাদের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সভায় অনুপস্থিত থাকার রহস্যের পর গতকালের আইসিসি সভায় দেরিতে হলেও যোগ দেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। জানিয়েছে, সভায় উত্তপ্ত আলোচনার বদলে আন্তরিক পরিবেশ বিরাজ করলেও, বিসিসিআইয়ের প্রতিনিধি দেবজিৎ সাইকিয়া দ্রুত ট্রফি হস্তান্তরের দাবি জানান।

বর্তমানে এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এসিসির কার্যালয়ে সংরক্ষিত আছে। এসিসি সভাপতি নাকভির স্পষ্ট নির্দেশ রয়েছে যে অনুমোদন ছাড়া যেন ট্রফিটি সরানো না হয়।

আইসিসি সভায় পিসিবি ও বিসিসিআইয়ের মাঝে উত্তপ্ত বাদানুবাদ না হলেও, এশিয়া কাপের ট্রফি প্রসঙ্গে পিসিবি সভাপতি ও পাকিস্তানের মন্ত্রী নাকভিকে বিরূপ আলোচনার মুখে পড়তে হয়েছে। এশিয়া কাপের ফাইনালে তার দেশকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও কেন ট্রফি দেয়া হলো না পুনরায় উঠেছে সেই প্রশ্ন–ও।

ক্রিকবাজ জানায়, তাৎক্ষণিকভাবে সাইকিয়া কিংবা বিসিসিআই উর্ধ্বতন কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, বোর্ড সদস্যদের মাঝে ট্রফি হস্তান্তর নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।


এ ক্যটাগরির আরো খবর..