× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

মধুখালী প্রতিনিধি

দুদকের পক্ষ থেকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর” উদ্বোধন

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
দুদকের পক্ষ থেকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে “সততা স্টোর” উদ্বোধন

শিক্ষার্থীদের সততার চর্চা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ার প্রতয়ে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সোমবার দুপুর ১২টায় “সততা স্টোর” উদ্বোধন করেন মধুখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী ।

এ সময় দুদকের সততা স্টোর সম্পর্কে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ফরিদপুর দুদকের সহকারি পরিচালক সর্দার আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর দুদকের সহকারি পরিদর্শক শামীম আহম্মেদ, মধুখালী উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন। এ ছাড়া আরো বক্তব্য রাখেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী , সাংবাদিক এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ প্রমুখ । ” সততা স্টোর “উদ্বোধন শেষে আলোচনা সভায় ফরিদপুর দুদকের সহকারি পরিচালক সর্দার আবুল বাশার বলেন, দেশ গড়তে হলে অবশ্যই শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।

শিক্ষার্থীদের শুধু দেশে নয় বিদেশেও বিভিন্ন প্রতিযোগিতায় টিকতে হবে এজন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলেন এবং একজন সুন্দর ও ভদ্র মানুষ হিসাবে গড়ে উঠার জন্য আহ্বান জানান। অন্যান্য বক্তারা সততা স্টোর সম্পর্কে ধারণা দেন এবং এর ব্যবহার এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তারা বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে “সততা স্টোর” একটি গুরুত্বপূর্ণ বিষয়। “সততা স্টোর” শিক্ষার্থীদের সৎ এবং দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে সাহায্য করবে। প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি অবস্থিত হওয়ার সত্বেও তারা এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আড়পাড়া উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া মধুখালী উপজেলার মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ে আরেকটি সততা স্টোর চালু করা হয়েছে । সর্বপরি উপজেলার মধ্যে এ যাবত ১২টি সততা স্টোর চালু করা হয়েছে ।

সবশেষে মধুখালী উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সী বক্তব্যে বলেন, যদি শিক্ষার্থীরা সততা স্টোর রক্ষায় সঠিক দায়িত্ব পালন করে তবে সততা স্টোরের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। শিক্ষার্থীদের সৎ ও নিষ্ঠার সাথে দ্রব্য কেনার আহ্বান জানান এবং নির্দিষ্ট স্থানে বিল প্রদানের জন্য অনুরোধ করেন।

পরিশেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীসহ সাংবাদিকগণকে এই অনুষ্ঠানের যোগ দিয়ে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন কুমার বিশ্বাস


এ ক্যটাগরির আরো খবর..