× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

দুদক ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থপাচার অনুসন্ধান করছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবারে এ সিদ্ধান্ত নেয়ার পর একজন কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।তিনি হলেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম।

এ ছাড়া এই অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক নুর আহাম্মদকে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের সূত্র এসব তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, আবদুস সালামের বিরুদ্ধে বিদেশি কোম্পানি সিটিকর্প-এর নামে থাকা ইটিভির শেয়ার হস্তান্তরের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানোর তথ্য রয়েছে দুদকের কাছে। এ ছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে ইটিভির স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছ থেকে নিজের লোকদের নামে শেয়ার হস্তান্তর করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ আছে।

সম্প্রতি সুনির্দিষ্ট এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..