দুই শিশুর পেট থেকে মিলল ৬,৬১৫ পিস ইয়াবা

দুই শিশুর পেট থেকে মিলল ৬,৬১৫ পিস ইয়াবা
দুই শিশুর পেট থেকে মিলল ৬,৬১৫ পিস ইয়াবা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা বের করা হয়েছে। সোমবার বিশেষভাবে মলত্যাগ করানো মাধ্যমে তাদের পেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা  হয়েছে।

র‍্যাব-৭ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট তাওহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে মাদক পাচার করে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নজরদারি করছিল র‍্যাব। এরই ধারাবাহিকতায় রোববার আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে শারমিন আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তার বাড়ি চকরিয়া উপজেলায়। একই সময় তার সঙ্গে থাকা দুই শিশুকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিশুর পেটে ইয়াবা আনার বিষয়টি স্বীকার করেন আটক ওই নারী। পরে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এক্স-রে করার পর চিকিৎসকরা শিশুদের পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপর মলত্যাগের মাধ্যমে ইয়াবাগুলো বের করা হয়। পেটের ভেতরে ইয়াবা থাকায় দুই শিশুর মৃত্যুর আশঙ্কা ছিল।

র‍্যাব আরও জানায়, দুই শিশুর বাড়ি বান্দরবানের আলীকদমে। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের মাদক পাচারে ব্যবহার করে চক্রটি। শিশুদের সঙ্গে শারমিন আক্তারকে রাখা হয়েছিল, যাতে কারও সন্দেহ না হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।