× Banner
সর্বশেষ
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার  করতে হবে – বস্ত্র ও পাট মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ-নৌপরিবহন মন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

দুই রিয়ার ক্যামেরা এক ফোনে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২৭ নভেম্বর ভারতের বাজারে আসছে কুইকু কিউ টেরা নামে নতুন  একটি ফোন। এই ফোনটির রিয়ারে রয়েছে দুটি ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা। যার মধ্যে একটি আপনাকে মুহূর্তেই সাদা কালো ছবি তুলে দেবে। ফোনটিতে আছে স্বতন্ত্র ইউজার ইন্টারফেস যা ব্যবহারকারীকে ফোন ব্যবহার করতে বাড়তি সুবিধা দেবে। অ্যাপ ফ্রিজ নামে এতে একটি অ্যাপ রয়েছে যা অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে দিয়ে ব্যাটারির চার্জ রক্ষায় সহায়ক হবে।

ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি বডি দেবে অতিরিক্ত কর্মক্ষমতা। অক্টা কোর প্রসেসরের সঙ্গে ফোনটিতে থাকবে ৪ জিবি র‌্যাম। এর বিল্ট ইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

এর ক্যামেরার মান স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাসের সমতুল্য। সেলফি প্রেমিদের জন্য রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

কুলপ্যাড এবং সিকিউরিটি ফার্ম ৩৬০ এর যৌথ উদ্যোগে এই সেটটি আসছে। সেটের মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..