× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

দুই বছর পর কবরে পাওয়া যায়নি লাশ

admin
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২বছর পর কবর থেকে লাশ উত্তোলন করার সময় পাওয়া যায়নি আলহাজ্ব ওফাজদ্দিন মাতুব্বারের লাশ। সোমবার সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের কবরস্থানে তার লাশ উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৫ ইং সালের ৭ নভেম্বার খোয়াড় গ্রামের মৃত আব্বাছ মাতুব্বারের ছেলে আলহাজ্ব মোঃ ওফাজদ্দিন মাতুব্বার (৬০) তার নিজ বাড়িতে মারা যায়। তাকে খোয়াড় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ওফাজদ্দিনের কোন সন্তান না থাকায় তার ভাতিজি সোনাই ওরফে মইফুল বাদী হয়ে সালথা থানায় একটি পিটিশন দায়ের করেন। যাহার নং-সালথা এম.পি ০৫/২০১৭ । তার পিটিশনের ভিত্তিতে ফরিদপুর বিজ্ঞ আদালত ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে সোমবার সকাল ১১টায় খোয়াড় কবরস্থান থেকে ওফাজদ্দিনের লাশ উত্তোলন করার জন্য উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী ভূমি কমিশনার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মো. মতিউর রহমান খান, সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক। এসময় কবর খুড়ে ওফাজদ্দিনের লাশ পাওয়া যায়নি বলে  মামলার উপ-পরিদর্শক এস.আই মো. রুবেল আহম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন ।


এ ক্যটাগরির আরো খবর..