× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুই দেশের জাতীয় পতাকার রং সংবলিত বেলুন অবমুক্তকরণের মাধ্যমে সেরিমনি উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ শুক্রবার বিকেলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও বিএসএফ মহাপরিচালক কৃষাণ কুমার শর্মা ফলক উন্মোচন এবং উভয় দেশের জাতীয় পতাকার রং সংবলিত বেলুন অবমুক্তকরণের মাধ্যমে সেরিমনি উদ্বোধন করেন। পঞ্চগড়ের ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জয়েন্ট রিট্রিট সেরিমনি (দুই দেশের জাতীয় পতাকা নামানো বা অবনমন) উদ্বোধন হয়েছে।

এরপর দুই দেশের ভ্রাতৃত্বের অংশ হিসেবে বিজিবি ও বিএসএফ’র প্যারেড কন্টিনজেন্ট প্রদর্শিত হয়। উভয়পক্ষের মধ্যে উপহারসামগ্রী ও স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনীপর্ব শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসএফর শিলিগুড়ি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. রাজেশ মিশ্রসহ অনেকে।

এর আগে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল শামছুল আরেফীন ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ বাংলাবান্ধা জিরো লাইনে বিজিবি ও বিএসএফর মহাপরিচালকদের অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, এখন থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো লাইনে প্রতিদিন সূর্যাস্তের সময় এই রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হবে বলে বিজিবি ও বিএসএফর পক্ষ থেকে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..