× Banner
সর্বশেষ
আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ঘণ্টা হাসপাতালে থাকার পর খালেদা জিয়া কারাগারে

admin
হালনাগাদ: শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ দুই ঘণ্টা হাসপাতালে থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার নেয়া হয়েছে। বন্দি হওয়ার দুই মাস পর কড়া নিরাপত্তার মধ্যে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে।

সেসময় তাকে পাহারা দিয়ে আসা ঢাকার যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকেদর বলেন, আমাদের দায়িত্ব ছিল উনাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়া। স্বাস্থ্য পরীক্ষার পর উনাকে পুনরায় কারাগারে পৌঁছে দিতে হবে, আমার কাছে এটুকু তথ্য রয়েছে।

হাসপাতালে পৌঁছার পর খালেদা জিয়া হেঁটেই কেবিন ব্লকের লিফটে ওঠেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার।এদিকে খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়ার পর, সেখানে যান তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার মেয়েরা।

তারা গাড়ি থেকে নেমে কেবিন ব্লকে ঢুকতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপর হাসপাতালে গাড়ির ভেতরেই কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। তখন তাদের ঘিরে জটলা করে ছিল জাতীয়তাবাদী মহিলা দলের একদল নেতাকর্মী।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকেও পুলিশ ফটকে আটকে দেয়।

তবে বিএনপি নেতা ও খালেদার তিন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া বিএসএমএমইউতে ঢুকতে পেরেছেন।গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।


এ ক্যটাগরির আরো খবর..