× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি জনগণ: শামা ওবায়েদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আপামর জনতা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

এমনকি নতুন ভোটাররাও এই সময়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলায় মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

শামা ওবায়েদ বলেন, নগরকান্দা ও সালথায় তার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান মানুষের জন্য ব্যাপক উন্নয়নমূলক কাজ করে গেছেন। বাবার আদর্শ অনুসরণ করে তিনি নিজেও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে এলাকাবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গত ১৭ বছরে এ জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সালথা ও নগরকান্দায় স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, শামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান ফরিদপুর-২ আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাবার মৃত্যুর পর শামা ওবায়েদ ইসলাম রিংকু নিয়মিতভাবে সালথা ও নগরকান্দার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফলে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..