× Banner
সর্বশেষ
গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা

দিলওয়ালের অর্ধেক পোষ্টার দেখা গেল

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: আর এক মাস পরেই মুক্তি ‘দিলওয়ালে’। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। কিন্তু এখনও উন্মুক্ত করা হয়নি ছবিটির প্রথম পোস্টার। সম্প্রতি শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অর্ধেক পোস্টার শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শাহরুখ, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন- তারা চারজন হাত দিয়ে পরস্পরের মুখ ঢেকে রেখেছেন।

ছবিটির পোস্টার এখনও কেনো প্রকাশ করা হয়নি এ বিষয়ে শাহরুখ খান জানান, ‘আমাদের পরিচালক রোহিত শেঠি প্রথম পোস্টার উন্মুক্ত করতে বারণ করেছেন। সে কারণেই আমরা ‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার প্রকাশ করেছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ১১ সেকেন্ডের একটি টিজার। যেখানে দেখা যাচ্ছে বরফে লেখা ‘দিলওয়ালে’র প্রথম অক্ষর ‘ডি’।

অন্যদিকে ৫০ বছর বয়সী এই অভিনেতা টুইটারে ‘ডি’এর রহস্য উন্মোচন করে লিখেছেন, ‘Dishy’ কৃতী স্যানন,‘Dearest’ কাজল, ‘Dashing’ বরুণ ধাওয়ান আর ‘DILWALE’ আমরা সবাই।

রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।


এ ক্যটাগরির আরো খবর..