× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

দিনের শুরুতে দেখেনিন আপনার আজকের রাশিফল ৩ রা জানুয়ারি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকায় রাশিফলও আলাদা হয়ে থাকে। সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। রাশিফল দেখে মিলিয়ে যা যা করণীয় তাই তাই করুন, তাহলে সুদিন ফিরবে জীবনে।

মেষঃ আজকের দিনে প্রেম করার সুযোগ হারালে, সারা জীবনেও আফসোস করে কুল পাবেন না। চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন, কারণ অর্থ ভবিষ্যতের সম্পদ। পুরনো জিনিস পেয়ে সেটা পরিস্কার করতেই অনেকটা সময় চলে যাবে। পরিবারের মহিলা সদস্যের শারীরিক অসুস্থতার কারণে দুশ্চিন্তা বাড়বে।

বৃষঃ দিনের শুরুতে স্ত্রীয়ের সঙ্গে সমস্যা হলেও, রাতে তা মিটে যাবে। কোন আত্মীয়র কারণে আজকের দিনে আপনার জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে সজকের দিনে বন্ধুর মত কথা বলতে পারবেন। ফাঁকা সময়ে কাছের মানুষদের সঙ্গে কাটালে মন ভালো থাকবে।

মিথুনঃ বাড়ির গুরুজনদের সঙ্গে নিজের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। নিজের জন্য সঠিকটা নিজেই বাছতে শিখুন। আজকের দিনে নিজের শখ পূরণ করতে পারবেন। ভালোবাসার সম্পর্কে আজ ব্যাঘাত ঘটবে।

কর্কটঃ বিবাহিত জীবন আজকে সুখের হবে। ব্যবসার কাজে প্রয়োজনীয় পুঁজি যোগার করতে পারবেন। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে, তাঁকে আজকের দিনে ভীষণভাবে মিস করবেন। রাতে তাঁর সঙ্গে ফোনে কথা বলতে পারেন।

সিংহঃ ফাঁকা সময় ভালো কাজে লাগান। আজকের দিনে একটি সুন্দর মেজাজে থাকবেন আপনি। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝগড়া হতে পারে। সাংসারিক জীবনে স্ত্রী বেশি উত্তেজিত হতে পারে। অজানা উৎস থেকে প্রচুর পরিমাণে আয় হবে।

কন্যাঃ আজ আপনি অনুভব করবেন আপনার পরিবারের লোকেরা আপনাকে সঠিকভাবে বুঝতে অক্ষম। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীয়ের সঙ্গে পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে। আপনার মিষ্টি স্বভাব আপনার আশেপাশে মানুষদের জীবনে একরাশ খুশি এনে দেবে।

তুলাঃ পরিবারের বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে চিন্তা বাড়বে। বাড়ির কোন বিষয়ে চিন্তা গ্রাস করবে আপনাকে। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো লাভ পাবেন।

বৃশ্চিকঃ আজকের দিনে মানুষের থেকে প্রশংসা পাবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করা প্রয়োজন। ভালোবাসার মানুষের সঙ্গে প্রচুর সময় কাটাতে পারবেন। বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার মোড় নেবে। পরিবারের সকল সদস্য আপনার মতকে সমর্থন করবে।

ধনুঃ বাড়িতে একটি সারপ্রাইজ পার্টির প্ল্যান করতে পারেন। যে কোন জায়গায় সফর আনন্দদায়ক হবে। নিজের জন্য সময় বের করা খুবই প্রয়োজন। অজানা উৎস থেকে প্রচুর পরিমাণে আয় হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন।

মকরঃ দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর আপনার জীবনে একটি সুন্দর ঘটনা ঘটতে চলেছে। ব্যস্ত কর্মসূচী আপনার মেজাজ খিটখিটে করে তুলবে। এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সুখের হবে। ঘরের কাজ শেষ করতে বাচ্চাদের সাহায্য করুন।

কুম্ভঃ নতুন প্রকল্পের বিষয়ে এখনই বাবা মায়ের সম্মতি নিয়ে নিন। আপনার মিষ্টি স্বভাবে সকলে আনন্দিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান, নাহলে প্রেমের ব্যাঘাত ঘটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত মামলার রায় আপনার পক্ষে থাকবে এবং প্রচুর অর্থের অধিকারী হবেন।

মীনঃ ফাঁকা সময়ে ধর্ম কর্ম করতে পারেন। পরিচিত মানুষদের মাধ্যমে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আজকের দিন প্রেমের দিন। অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়বেন না।


এ ক্যটাগরির আরো খবর..