দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢুকবে ঢাকায়

বিশেষ প্রতিবেদক :   দিনে ৫০ কোটি লিটার পানি মেঘনা নদী থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আজ সংসদে এক প্রশ্নের উত্তরে বলেন, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি মেঘনা নদী থেকে সরবরাহের লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

 

সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি মেঘনা নদী থেকে সরবরাহের লক্ষ্যে সরকার ‘ঢাকা এনভায়রনমেনটালী সাসটেইনেবল ওয়াটার সাপলাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছেন।

এ প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনদী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) থেকে পানি উত্তোলন করে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপুর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনাগারে শোধন করা হবে।

তিনি জানান, এই শোধনাগারে শোধনের মাধ্যমে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে।

এই প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।